বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

এমপি সাহেব হিসাব দাও’—নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার জামায়াত প্রার্থী মো. মহসীন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসীন বলেছেন, সংসদ সদস্য হওয়া মানে জমিদার হওয়া নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হওয়া। তিনি বলেন, “আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমাদের মূল কর্মসূচি হবে— ‘এমপি সাহেব হিসাব দাও’।”

বুধবার (২৮ জানুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪ টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শাহ্ রাহাত আলী মাজার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মহসীন বলেন, “দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, ভোটের পর জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি—ইনশাআল্লাহ আমার পেটে বা আমার পরিবারের পেটে জনগণের একটি অবৈধ টাকাও প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা একটি মরণব্যাধিতে পরিণত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; এটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে অধ‌্যাপক দেওয়ান মো. ন‌কিবুল হুদা বলেন, “আপনারা যদি আল্লাহভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দিন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।”

তিনি আরও বলেন, “আমরা যদি জনগণের ভোটে বিজয়ী হই, তাহলে সবাইকে সঙ্গে নিয়েই সরকার গঠন করব।”

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হামিদুল ইসলামের সঞ্চালনায় এবং শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা খেলাফত মজলিসের সহ-সভাপ‌তি মাওলানা সারোয়ার হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, খিলগাঁও থানা সে‌ক্রেটা‌রি মো. ইম‌তেয়াজ উদ্দিন, তেজখালী জামায়াতে ইসলামীর সভাপতি মো. সাইদুর রহমান, পাহাড়িয়াকা‌ন্দি ইউনিয়‌নের সভাপ‌তি মো. এনামুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতসহ সাত দল

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি জসিম গ্রেপ্তার

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় উপলক্ষে কর্মসূচি ঘোষণা

পোষ্য কোটা চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক

সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে  শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম।

আদানির সব বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ।

নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চাওয়া সব দলই প্রাথমিক বাচাইয়ে ফেল

সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ বোর্ডের দাবি ইবি ছাত্রদলের

বিচারিক প্রক্রিয়ায় আ.লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে