শনিবার , ২ মে ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ২, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বিয়ের দিন তারিখ সব ঠিক ঠাক। হবু নববধুকে সাথে নিয়ে বিয়ের কেনাকাটাও করা চলছে। এমনি এক সময়ে নিজেকে নিজে হত্যার মধ্য দিয়ে পৃথিবীথেকে চির বিদায় নিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলেজ পড়ুয়া ছেলে সৈকত মুখার্জী(১৭)।

শনিবার(২মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাস ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন সৈকত। তিনি উপজেলার বংশীপুর গ্রামের আদিত্যা মুখার্জীর একমাত্র ছেলে।

স্থানীয়রা সহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ,ভোররাতে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র । তিনি পিতা মাতার একমাত্র আদরের সন্তান ছিলেন।

জানা যায়, আগামী বৃহস্পতিবার তার বিবাহের দিন ধার্য করা ছিল। একই উপজেলার রমজাননগর ইউপির একটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে। হবু নববধুকে সাথে নিয়ে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করেছেন। শুক্রবার ভোরে তিনি নিজে আত্নহত্যা কেন করলেন এ প্রশ্ন জনমনে দাঁড়িয়েছে।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে আয়শামনি(১৪)নামে এক স্কুল পড়ুয়া ছাত্রী আত্নহত্যা করেছে। শ্যামনগর থানায় এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ছবি- নিহত সৈকতের ছবি।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত

ভারতের কারাগারে ইন্দুরকানীর ১৩ জেলে, স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর সাংবাদিকদের সাথে মতবিনিময়।

ইবি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সোহরাব, সম্পাদক রাজীব

ইবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘কম্পাস’ শুরু

ভূমিদস্যুদের থাবায় বিপন্ন জনপদ ও সাধারণের দীর্ঘশ্বাস

জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার

জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়