শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দেশের সাত জেলায় ঝড়ো হাওয়া, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত জেলায় আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের নদী ও সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমী বায়ুর বিস্তার বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ রক্ষায় দৌলতপুর প্রশাসনের কঠোর অ্যাকশন, ৪০ হাজার টাকা জরিমানা জব্দ ট্রাক ।

সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

খাগড়াছড়িতে আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে: পার্বত্য উপদেষ্টা

ভারতকে বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হচ্ছে : মৎস্য উপদেষ্টা

সুনামগঞ্জে মাওলানা মুশতাক হত্যা মামলার তদন্তে ধীরগতির অভিযোগ

কাশ্মীর প্রতিরোধ যুদ্ধের অন্যতম বীরযোদ্ধা শহীদ বুরহান ওয়ানির ৯ম শাহাদাৎবার্ষিকী গেল গত ০৮ জুলাই

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইশ্বরগঞ্জ-৮ বিএনপি মনোনীত এমপি প্রার্থীর

মিস্টের এআই সামিটে রানার্স-আপ ইবির বিএমই’র নিডল ভিশন টিম

রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে হতাশ না হয়ে সবর করতে হবে

চিতলমারীতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল