মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রংপুর মেডিকেল কলেজে ছাত্রদল নেতার গাজাসেবনের ভিডিও ভাইরাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ণ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইন্টার্ন ডক্টরস সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাদমান সাকিব মিরাজের বিরুদ্ধে হোস্টেলের ভিতরেই গাঁজা সেবনের আসর বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি কথোপকথনের স্ক্রিনশর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ইশফাক হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশর্টে দেখা যায়, মিরাজের সঙ্গে অন্য একজনের কথোপকথনে গাঁজা সেবনের আলাপ চলছে। স্ক্রিনশর্ট অনুযায়ী, মিরাজ ‌‌‘শুকনা’ এবং ‘শীঘ্রই লিকুইড খাবে’ বলে প্রতিউত্তর দিয়েছেন।

স্থানীয় শিক্ষার্থীদের অনুসন্ধান থেকে জানা যায়, রমেকের মুক্তা হোস্টেলে গোপনে গাঁজা সেবনের আসর বসে এবং এতে ছাত্রদল নেতা মিরাজের যোগসাজশ রয়েছে। বিষয়টি সামনে আসার পরেই কথোপকথনের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া মিরাজের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমেক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ তানভীর রহমানের নিবিড় যোগাযোগের অভিযোগও উঠেছে।

অভিযুক্ত সাদমান সাকিব মিরাজ সংবাদদাতাকে জানান, ‌‘আমি ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রদল ও শিবিরের একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্ক্রিনশর্ট বানানো সম্ভব। এসব অভিযোগ ভিত্তিহীন।’

রমেক শাখা ছাত্রদলের সভাপতি ডাঃ মো. আল মামুন বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া স্ক্রিনশর্টের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। যতটুকু তথ্য পেয়েছি, গাঁজার আসরের ঘটনাটি মিথ্যা নয়। আমরা প্রমাণ সংগ্রহ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।’

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আমান

আপনি আমি কেউ নিরাপদ নয়: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট দিতে এমপিও ভুক্ত শিক্ষকরা ২৫শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে বড় অনুমোদন, অন্তর্ভুক্ত ১,০৪,৩৪৪ শিক্ষার্থী

গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

ট্রাম্পকে বিরল খনিজ দেখালেন পাকিস্তানের সেনাপ্রধান

বালিয়াডাঙ্গীতে ডিবির অভিযানে কবরস্থান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট: খাদ্যঘাটতিতে শিশুদের মৃত্যু, সীমিত মানবিক সহায়তা চালু