মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

এস এম সালমান
শৈলকুপা প্রতিনিধিঃ

 ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গত ৩১ আগষ্ট, ১ লা সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ২০টি জলাশয়ে বিভিন্ন জাতের ৫শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

শৈলকুপার কুমার নদ, শাহী মসজিদ পুকুর, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, মিনি হ্যাচারী পুকুর, বিভিন্ন মসজিদ ও আশ্রয়ন কেন্দ্রের পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেনের সার্বিক পরিচালনায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, সমাজকর্মী, সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা মৎস্য মো: ইমরান হোসেন বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। এই শ্লোগানকে ধরে রাখতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক ২০ টি জলাশয়ে ৫শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন বিদ্যাপীঠ ‘মাউন্টেন আইডিয়াল স্কুল’-এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন

ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফিলিস্তিনের স্বীকৃতিকে স্বাগত জানালেন মাহমুদ আব্বাস

সিলেট মহানগর শিবিরের উদ্যোগে জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুই চোরা শিকারী আটক

খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলিবেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

এসএসসির ফল প্রস্তুত প্রকাশ করা হবে ১৫ জুলাইয়ে মধ্যে।

হাসনাত আব্দুল্লাহ কে ফক্কিনির বাচ্চা বললো রুমিন ফারহানা