শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাকসু নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার ছাত্রদল নেতা মিঠুর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলে না রাখায় স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু। তবে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ সময় মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘আমি মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। যেহেতু এটি একটি জটিল নির্বাচনী প্রক্রিয়া, তাই যাচাই-বাছাইয়ের ধাপ ছিল এবং আমার বাদ পড়ারও শঙ্কা ছিল। ছাত্রদল একটি বড় সংগঠন, এখানে ব্যক্তিত্বের প্রতিযোগিতা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাছাই করা হয়েছে। সমস্ত নির্বাচনী নিয়ম মেনে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং সংগঠনের ফলাফলকে গতিশীল করার জন্য আমি আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করলাম।’

তিনি আরও বলেন, ‘সংগঠন আমাকে বিবেচনা করেছে। যে ১৭টি হল সংসদ, একটি মূল সংসদ এবং সিনেট প্রতিনিধি নিয়ে বিশাল এই নির্বাচন, সেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে কিছু কাজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সংগঠনের কাছে দায়বদ্ধ। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া পূরণে আমি কাজ করেছি, ভবিষ্যতেও করে যাব।’

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সারজিস আলমের শ্বশুর হলেন হাইকোর্ট এর বিচারপতি

সৌদি আরবে ছাদ থেকে পড়ে রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

ভারতের ইশারায় এক হচ্ছে জেএসএস-ইউপিডিএফ

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার

অপহরণচেষ্টা ভেস্তে গেল, জনতার হাতে ধরা পড়ল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বাবার লাশ ১৯ ঘণ্টা রেখে জমি দলিল, এরপর দাফন

আগুন শুধু জ্বালায় পুড়ায়, নিজে তো পুড়ে না