রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

১২১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ

 

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২১ বারের পিছিয়ে আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও এদিন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান প্রতিবেদনের জন্য নতুন এই দিন ধার্য করেন।

আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি।

পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চায়ের আড্ডা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

হল ফি ও সেশন ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট: খাদ্যঘাটতিতে শিশুদের মৃত্যু, সীমিত মানবিক সহায়তা চালু

পাকিস্তান কে হারালো বাংলাদেশ

সিলেট মহানগর শিবিরের উদ্যোগে জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোদি হাসিনাকে মেরে ফেললেও আশ্চর্য হবো না

ব্যর্থ পদ্ধতিতে আর কোন নির্বাচন চাই না: সমাবেশে চরমোনাই পীর

ইবি বাসচালককে মারধর: অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা

পারিশ্রমিক ছাড়াই কাজ করেন নিভৃতচারী স্থপতি নাঈম

কুষ্টিয়ার চার আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল,আপিল করার সিদ্ধান্ত ।