রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

১৭ বছর ধরে বঞ্চনার শিকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ণ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার। উন্নয়নের নামে সরকারি সম্পদ লুটপাট, অবকাঠামোগত অনিয়ম ও বৈষম্যমূলক নীতির কারণে এই অঞ্চলের মানুষ আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

শনিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জাতিকে একটি নতুন দিগন্তের পথে এগিয়ে নেবে। এই কর্মসূচি শুধু ক্ষমতার রূপরেখা নয়, বরং রাষ্ট্রের সার্বিক সংস্কার ও জনগণের মুক্তির অঙ্গীকার।

তিনি আরো বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। আমি সুযোগ পেলে উন্নয়নের বিপ্লব ঘটাবো।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদককে দুই সেমিস্টার বহিষ্কার

শৈলকুপায় হিন্দু নেতাদের যোগদান: জামায়াতে ইসলামীতে এক নতুন রাজনৈতিক সমর্থন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লড়াই ঘোষণা রুমিন ফারহানার   

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে

গোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী (২০২৫-২৬) নির্বাচন আগামীকাল

ঐক্যমত কমিশনের খাবার বিল ৮৩ কোটি তোলপাড় রাজনৈতিক অঙ্গন

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নৌকা ডুবিয়ে দিয়ে পালিয়েছে মাঝি

ছাত্রলীগ নেতার পাশে দাড়ালেন জামাত নেতা