রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিডনিতে শায়খ আহমাদুল্লাহ মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পরিবার হলো মানবসভ্যতার মূল ভিত্তি। মানুষের মানসিক প্রশান্তির মূলসূত্র। মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবারব্যবস্থা মজবুত করার বিকল্প নেই।

শনিবার অস্ট্রেলিয়ার সিডনির ডায়মন্ড ভেন্যুস গ্রুপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে এই আধুনিক সমাজের চতুর্দিকে কান পাতলেই শোনা যায় পরিবার ভাঙার আওয়াজ, যা সুস্থ সমাজের জন্য অশনিসংকেত।

পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ধর্মীয় অনুশাসনের শিথিলতা আমাদের পরিবার ব্যবস্থাকে দিন দিন সংকটাপন্ন করে তুলছে।

ওইদিন দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী ‘পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব’ শীর্ষক আলোচনা করেন তিনি। তিনি কোরআন-হাদিসের আলোকে পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে সিডনিপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফজর গ্রুপ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় বিসিএস পরীক্ষা, ইবি শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চায় ছাত্রশিবির

গোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী (২০২৫-২৬) নির্বাচন আগামীকাল

নতুন বছরে নোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে দেড় মাসে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়া

৩৬ জুলাই সাহিত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সম্মাননা পেলেন ডিপিআই সাংবাদিক সমিতির সভাপতি ছামির

যৌন হয়রানির অভিযোগ উঠছে ঢাবি ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড.মো: ফেরদৌস এর বিরুদ্ধে

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কুষ্টিয়ার ৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল: উৎসবমুখর পরিবেশে লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা