বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়নি: বিএনপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়নি বলে দাবি করেছে দলটি।

বুধবার দলটির সহদফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিএনপি জানায়—সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’ কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।

দলটির দাবি— সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লিখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কাতারের রাজধানীতে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রেক্ষিতে তারেক রহমানের বিবৃতি

বাংলাদেশ-ভারত সীমান্তে তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

শাপলা’ নিয়ে এনসিপির লড়াই এখনই থামছে না

হাসনাত আব্দুল্লাহ কে ফক্কিনির বাচ্চা বললো রুমিন ফারহানা

নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চাওয়া সব দলই প্রাথমিক বাচাইয়ে ফেল

ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশ ৪৪ ভারত ৮৭

মালয়েশিয়ার ৬৮-তম জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ

মহাখালী ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকার অনুদান হস্তান্তর

কুষ্টিয়ার ৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল: উৎসবমুখর পরিবেশে লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা

ওয়াজের মাঠে পিআর পদ্ধতির আলোচনা মেনে নেওয়া হবে না: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী