মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইউজিসির বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিলেন ইবির দুই শিক্ষক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রথমবারের মতো চার মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুই শিক্ষক হলেন— ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম।

এর আগে সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেখানে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ আহমেদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা বোঝার জন্য শিক্ষকদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের জন্য, তাই তাদের উন্নয়নেই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

উল্লেখ্য, ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত রয়েছে— উচ্চশিক্ষার বিধিবিধান, ওবিই কারিকুলাম, টিচিং-লার্নিং ও অ্যাসেসমেন্ট, অনলাইন শিক্ষা, কারিকুলাম উন্নয়ন, কোয়ালিটি অ্যাসিউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন ও ডিজিটাল সাক্ষরতা, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ক পাঠ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

১৭ বছর ধরে বঞ্চনার শিকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

ইতিবাচক কিছুর অপেক্ষায় ছাত্রদল, জয় নিয়ে আশাবাদী শিবির

ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদিত

খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

ভারতে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন

দুই কারণে এসএম ফরহাদের প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভবনা নেই

পাকিস্তান কে হারালো বাংলাদেশ

নোবিপ্রবিতে মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’

কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের অপসারণের জোরালো দাবি

ইবিতে শহীদ হাদির হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষোভ