বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কত ভোট কাস্টিং হয়েছে চাকসুতে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীশিক্ষার্থীদের সুবিধার্থে চাকসু ভবনে ১টি অতিরিক্ত কেন্দ্র স্থাপন করেছিল নির্বাচন কমিশন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৮ জন। এর মধ্যে ছেলে ভোটার ছিল ১৬ হাজার ১৮৯ ও নারী ভোটার ছিল ১১ হাজার ৩২৯ জন।

যার মধ্যে, প্রকৌশল অনুষদে ভোটার ছিলেন ৪ হাজার ৩৬ জন। তারা সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী। কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে ভোটার ছিলেন ৫ হাজার ২৬৩ শিক্ষার্থী। এর মধ্যে শাহজালাল হলের ২ হাজার ৬৬৬ জন, এ এফ রহমান হলের ১ হাজার ৩০৭ ও আলাওল হলের ১ হাজার ২৯০ জন ভোটার ছিল।

বিজ্ঞান অনুষদ ভবনে ভোটার ছিলেন  ৪ হাজার ৫৩৮ শিক্ষার্থী। এর মধ্যে শাহ আমানত হলের ২ হাজার ২৪৭ জন, শহীদ আবদুর রব হলের ১ হাজার ৭৭৫ ও মাস্টারদা সূর্য সেন হলের ৫১৬ জন।

সমাজবিজ্ঞান অনুষদের ড. মুহাম্মদ ইউনূস ভবনে ভোটার ছিলেন ৬ হাজার ৬০৬ শিক্ষার্থী। যার মধ্যে নবাব ফয়জুন্নেছা হলের ১ হাজার ১৭৯ জন, শামসুন নাহার হলের ২ হাজার ২৯১, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ২ হাজার ৪৮৭ ও অতীশ দীপংকর হলের ৬৪৯ জন।

ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ভোটার ছিলেন মোট ৭ হাজার ৭৩ শিক্ষার্থী। যার মধ্যে প্রীতিলতা হলের ২ হাজার ৫৫৫ জন, বিজয়–২৪ হলের ২ হাজার ৬০৪, শহীদ ফরহাদ হোসেন হলের ১ হাজার ৭৬০ ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১৫৪ জন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দানাজপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান, উদ্ধার ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

গাইবান্ধায় ৮ মাসে ধর্ষণের শিকার নারীও শিশুসহ ১২০ জন

পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার 

কেন সাদিক কায়েমকে ডাকসু ভিপি হিসেবে বেছে নিলেন শিক্ষার্থীরা

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে ঘণ্টা পর ঘণ্টা ব্যায়াম করান স্বামী!

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রাষ্ট্রীয়ভাবে মিমাংসিত বিষয়ে ষড়যন্ত্রমূলক আন্দোলন বরদান্ত করা হবে না

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

মিস্টের এআই সামিটে রানার্স-আপ ইবির বিএমই’র নিডল ভিশন টিম

আমার চাহিদা যে পূরণ করতে পারবে তাকেই বিয়ে করবঅভিনেত্রী সুস্মিতা সেন