রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় হ্রাস হয়েছে।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় হ্রাস হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব পড়ায় আজ রোববার (২৬ অক্টোবর) থেকে দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী সোনা ও রুপা বিক্রি হচ্ছে। একবারে ভরিতে সোনার দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। তবু ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার উপরে রয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। নতুন এ দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে রুপা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৬৭ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে সবশেষ গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা; যা দেশের বাজারে সর্বোচ্চ দাম ছিল

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও শহরে জামায়াত প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করার অভিযোগ

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

‎মোংলা বন্দরে আমদানিকারকের মামলায় ‘বিদেশি জাহাজ’ আটক

১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৪ টি ককটেল, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকাসহ ৫ জন দুষ্কৃতকারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এসএসসির ফল প্রস্তুত প্রকাশ করা হবে ১৫ জুলাইয়ে মধ্যে।

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

ময়মনসিংহে রেলস্টেশনসংলগ্ন ভাসমান পরিবারের পুনর্বাসনে শিক্ষার্থীদের উদ্যোগ, অতীতের ‘ব্যবহার’ ও বঞ্চনার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি