বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঠাকুরগাঁও শহরে জামায়াত প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করার অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও পৌর এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একাধিক বিলবোর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত এসব বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিলবোর্ডগুলোতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সংবলিত প্রচারচিত্র ছিল। বিশেষ করে বড়মাঠ এলাকা ছাড়াও শহরের আরও কয়েকটি ব্যস্ত স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে, যা নির্বাচনী প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলছে। এতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন রাজনৈতিক সচেতন মহল।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার গোবিপ্রবি শিক্ষার্থী

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

সময়টাই তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি

খাজানগর থেকে নিখোঁজ গৃহবধূ ১১ দিন পর ফিরলো বাবার বাসায়

কুয়েটে নিজের স্বার্থে যায়নি দলের স্বার্থে গেছিলো মাহবুবের স্ত্রী

নড়াইলে সাহিত্য আলোচনা আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গ্রাম আদালতে ন্যায্য বিচার না অতিরিক্ত বোঝা?

শাপলা’ নিয়ে এনসিপির লড়াই এখনই থামছে না

হরিরামপুরে মৎস্য অভিযানে ইলেক্ট্রিক শখ জব্দ আটক ২ জন।