সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হল ফি ও সেশন ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল ফি ও সেশন ফি হ্রাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

মানববন্ধনে শিক্ষার্থীরা হাতে ধরেছিলেন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড— “ফি কমাও, ছাত্রের স্বপ্ন বাঁচাও”, “শিক্ষা পণ্য নয়, অধিকার”, “পাবলিক নাকি প্রাইভেট?”, “হল ফি’র জুলুম থেকে মুক্তি চাই”, “সেশন ফি কমাও” ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় হল ফি ও সেশন ফি অনেক বেশি। এতে করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। অনেক শিক্ষার্থী তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে, সেখানে অতিরিক্ত ফি তাদের জন্য চরম বোঝা হয়ে দাঁড়িয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মূল উদ্দেশ্যই হলো কম খরচে উচ্চশিক্ষা লাভ। কিন্তু ইবির ফি কাঠামো এত বেড়ে গেছে যে, এখন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর পার্থক্য খুবই সামান্য। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ফি মাত্র ১২০ টাকা, অথচ ইবিতে তা ৩৩০০ টাকারও বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছরে যেখানে শিক্ষার্থীর খরচ প্রায় ৩১২৬ টাকা, সেখানে ইবিতে একই সময়ের খরচ প্রায় ১০ হাজার টাকা।”

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল বলেন, “স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। অথচ এখানকার ফি কাঠামো এখন প্রশ্ন তুলছে— এটা আদৌ পাবলিক বিশ্ববিদ্যালয় কিনা! আগে বছরে ২১০০ টাকা হল ফি দিতে হতো, ২০২২ সাল থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০০ টাকায়। এই অযৌক্তিক বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত ফি পুনর্বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হোক।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

সৌদি আরবে ছাদ থেকে পড়ে রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক

বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি

খুনিদের জীবিত দেখতে চাই ইনকিলাব মঞ্চ

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের আদেশ প্রধান উপদেষ্টার

২৫ তারিখের সংবর্ধনায় তারেক রহমান শুধু বক্তব্য রাখবেন

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ ২ নারী যাত্রী আটক

চাকসু নির্বাচনে অংশ নিবে কিনা ভেবে দেখবে