বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

২৫ তারিখের সংবর্ধনায় তারেক রহমান শুধু বক্তব্য রাখবেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ


প্রতিবেদক: আবু তাহের
আগামী ২৫ তারিখ অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান এবং পরে তার পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। তিনি এমন একটি তারিখেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জনভোগান্তি এড়াতে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান বা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, রাজধানীর এক প্রান্তে ৩৬ জুলাই মহাসড়কের প্রশস্ত সার্ভিস লেনের এক পাশে সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ওই অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাইবেন এবং দেশের কল্যাণ কামনা করবেন। এ আয়োজনে তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

এনবিএফআই খেলাপি ঋণ ছাড়াল সাড়ে ২৭ হাজার কোটি টাকা

নৌকা ডুবিয়ে দিয়ে পালিয়েছে মাঝি

কুমারখালীতে ওসমান হাদির গায়েবানা জানাজা ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে উৎপল ও নাজমুল

গণভোটের রায় মানতে সরকারি দলের শুভ বুদ্ধির উদয় হবে: আশা মুজিবুর রহমানের

রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না

শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা সাকিবের, যা বললেন ডাকসু ভিপি

সোনায় মোড়া’ সড়কে সীমাহীন অনিয়ম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত