আলী হোসেন, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ অঞ্চল পান্টিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণ-মিছিল গণ-জমায়েতে পরিণত হয়েছে।

২৮ ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় পান্টি বাজার থেকে গণ-মিছিল শুরু হয়। তার আগে স্হানীয় বিদ্যালয়ের বিশাল মাঠে একত্রিত হয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। এ-ই একত্রিত হওয়া নেতাকর্মী ও সমর্থক সহ জনসাধারণের উপস্থিতি গণ- জমায়েতে পরিণত হয়। এ-ই সময় বর্জধ্বনি শ্লোগানে মুখরিত হয় অত্র এলাকা।
গণ-মিছিল পূর্ব এ-ই গণ-জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন মাষ্টার। তিনি এসময় বলেন, কুষ্টিয়া -৪ আসনের জনগণ জেগেছে , কুমারখালী-খোকসার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ; তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়। এ-ই জন্য ভোটের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দরকার। তিনি আরো বলেন, বিগত তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি তারা ফ্যাসিস্ট শাসনের অধিনে ছিল। জুলাই পরবর্তী বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কালচার দেখতে চাই না। এবার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।
গণ-জমায়েতে আরো বক্তৃতা করেন, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিশোধের সদস্য কামারুজ্জামান মিয়া, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন, সেক্রেটারি মামুনুর রশীদ, জামায়াত নেতা আব্দুল হাকিম মাস্টার, পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, সেক্রেটারি কামাল হোসেন, সাবেক শিবির নেতা মোহাম্মদ ইমরান হোসেন সহ স্হানীয় নেতৃবৃন্দ।
গণ-জমায়েতে বক্তৃতা শেষে পান্টি বাজার থেকে নির্বাচনী গণ -মিছিল শুরু হয়। এসময় নেতাকর্মীদের হাতে নানান রঙের প্লেকার্ড, ফেস্টুন দেখা যায়। মাইকে দাঁড়িপাল্লা নিয়ে গান পরিবেশেন করেন স্হানীয় শিল্পীগোষ্ঠী। মিছিল একদিকে গান অন্যদিকে শ্লোগান আর হাজারো মানুষের উপস্থিতি স্হানীয় মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

















