শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বটিয়াঘাটায় স্বেচ্ছসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

মোঃশাহিন হাওলাদার
খুলনা জেলা প্রতিনিধি 

রামপাল তাপ বিদ্যূৎ কেন্দ্রের ঠিকাদারকে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সেচ্ছা সেবক দলের সভাপতি বাপ্পি মল্লিক (২২) এখন পুলিশের খাঁচায়। বাপ্পি বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপিত। তার পিতার নাম মাহফুজুল মল্লিক। পুলিশ এবং স্থানীয়রা জানায়, রামপাল থানার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের ওলিয়ার রহমান (৫০) তাপবিদ্যূৎ কেন্দ্রে ঠিকাদা হিসেবে শ্রমিক দিয়ে কাজ করান। বাপ্পি মল্লিক ও একই জায়গায় স্থানীয় লোক দিয়ে কাজ করাতেন। গত বৃহস্পতিবার রাতে বাপ্পি ফোন করে ওলিয়ারকে বলেন, কাজের জন্য কিছু লোক প্রয়োজন। তাই দ্রুত ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের পাশে বটতলায় চলে আসেন। বাপ্পি সরল বিশ্বাসে এলে তাকে নিয়ে লক্ষিখোলা গ্রামে নির্মল কুমার দে এর পুত্র উত্তম দে এর বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজনে মিলে ওলিয়ারকে ধরে ধস্তধস্তি করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে একটি ঘেরের বাসায় নিয়ে বেধে মুখে টেপ দিয়ে ঝুলিয়ে দেয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হত্যার হুমকি দেয়। তখন অলিয়ার ৫ লাখ টাকা দিয়ে রাজি হয়। পরে তার মোবাইল ফোনে ভাইপো হাসানকে টাকা নিয়ে এসে ছাড়িয়ে নিতে বলে। হাসান বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবগত করেন। সংবাদ পেয়ে ভান্ডারকোট পুলিশ ফাঁড়ির এসআই ঘটনা স্থান থেকে অলিয়ারকে উদ্ধার করেন। এসময় বাপ্পি ও উত্তম দে আটক হয়। বটিয়াঘাটা উপজেলা স্বচ্ছা সেবক দলের সাবেক সভাপতি ব্রজেন ঢালি বলেন, বাপ্পির বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, চাঁদা দাবি এবং অপহরণের অভিযোগে ভান্ডারকোট থেকে দুইজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধি যেই হোক কোন ছাড় দেয়া হবে না।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আনোয়ারার দীর্ঘ কষ্টের অবসান ঘটালেন বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহ

ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

ধর্ষণকারীকে অস্বীকার বিএনপির, নেতারা বলছেন ধর্ষণকারী আওয়ামী লীগ, ধর্ষণ কারী থাকছেন বিএনপির দলীয় সভায়।

ডাকসু জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: তারেক রহমান

ভাঙ্গায় জামায়াত ইসলামির প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

চাকসু নির্বাচনে অংশ নিবে কিনা ভেবে দেখবে

সমুচা না নিয়ে আসায় বিচার বসিয়ে স্বামীকে পিটালো বউ

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

‎বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, কৃষকের ব্যপক ক্ষতি