রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ‘এ’ গ্রুপের ১২টি পরিচালকের পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই পদগুলোতে। এ গ্রুপে ১৮৯৯ জন ভোটারের মধ্যে ১৫১৪ জন গতকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা অত্যন্ত সন্তোষজনক উপস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং ভোট চেয়েছেন। এক উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়।

এ গ্রুপে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন যেখানে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট পেয়েছেন মোঃ ফুয়াদ রেজা ফাহিম, তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২৬৪। তাঁকে অনুসরণ করেছেন মোঃ আখতারুজ্জামান কাজল মাজমাদার। (১২৩০ ভোট) এবং হাজী মোঃ মেজবার রহমান (১০৩৯ ভোট)। এরপর রয়েছেন মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ (৯৬৬), জিহাদুজ্জামান (৯৫৮), শাহাবুদ্দিন (৯১২), হাজী রবিউর বহমান (৯০১), প্রকৌশলী সাইফুল আলম মারুফ (৮৯২), উত্তম সাহা (৮৮২), এস এম আলমগীর আলম (৮৭৪), ইমরান হোসাইন (৮৭৩) এবং হামিদুর রহমান (৮৬৫)।

উৎসবপূর্ণ এই নির্বাচনে বিজয়ী পরিচালকরা আগামী এক বছর চেম্বারের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হওয়ার জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না: মির্জা ফখরুল

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

পেকুয়ায় বারবাকিয়া রাখাইন পাড়ায় ভুয়া বৈদ্যের দৌরাত্ম্যের অভিযোগ

নড়াইলে সাহিত্য আলোচনা আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জাকসু নির্বাচন : রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

আলমডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের সামনে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনার সাথে জড়িত আসামীর স্বীকারোক্তি মোতাবেক চোরাই মালামাল উদ্ধার।