হাদি হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিবাদী দোসর অপসারণের দাবিতে উত্তরা উত্তালহাদি হত্যাকাণ্ডের বিচার এবং প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় তীব্র প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে প্রধান নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। জুমার নামাজ শেষে উত্তরা এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিন ধরে চলমান ফ্যাসিবাদী দমন-পীড়নেরই নির্মম প্রতিফলন। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় জনমনে চরম অসন্তোষ ও ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময় বক্তারা প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী মানসিকতার লোকজন সক্রিয় থাকার অভিযোগ তুলে বলেন, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এমন হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনা ঘটছে। তাই প্রশাসনকে কলুষমুক্ত করতে এসব দোসরদের দ্রুত চিহ্নিত করে অপসারণের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উত্তরা এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জসিমুদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “হাদির হত্যার বিচার চাই”, “ফ্যাসিবাদী দোসরদের অপসারণ চাই”, “নিরাপদ বাংলাদেশ চাই”—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।বিক্ষোভ চলাকালে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও তারা স্পষ্টভাবে উল্লেখ করেন।জেলা প্রতিনিধিমোঃ: আরিফুল ইসলাম বাবুঢাকা, উত্তরা-১২৩০১৯/১২/২০২৫




















