শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাগেরহাটের দুই ও তিন নং আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি |

দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অন্যদিকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পৃথক ফেসবুক পোস্টের মাধ্যমে দুই নেতা নিজ নিজ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তার পোস্টে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে বাগেরহাট-২ আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাগেরহাটের মানুষের পক্ষে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
অন্যদিকে ড. শেখ ফরিদুল ইসলাম তার পোস্টে জানান, বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদ বাড়ছে ( মির্জা ফখরুল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার বল্লমঝাড়ে রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ফেসিষ্ট আ’লীগ কর্মী ভারপ্রাপ্ত প্রধান

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল হস্তান্তর

‎বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, কৃষকের ব্যপক ক্ষতি

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

ফের দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক।

কয়রায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

সদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চক রংধনু স্পোর্টিং ক্লাবকে খেলা সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে’