শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঢাকার বুকে একখণ্ড দৌলতপুর: তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ


তানভীর আজাদ
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা ও ২০২৫-২৬ সেশনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। শৈশবের হারানো স্মৃতি আর নাড়ির টানে ঢাকার বুকে আয়োজিত এই মিলনমেলাটি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একখণ্ড ‘তারাগুনিয়া’য় পরিণত হয়েছিল।
গত ১৯ ডিসেম্বর, শুক্রবার ঢাকার গ্রামীণ সিটি, ঘাটারচরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। সকাল থেকেই আজিমপুর ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিদ্যালয়ের কৃতি ছাত্র ও ফোরামের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শহিদুল ইসলাম এবং কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক (ডিজি) আ খ ম আক্কাস আলী। দিনভর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল পুরুষদের ডার্ট নিক্ষেপ ও গোল কিক, নারীদের বাস্কেটবল এবং শিশুদের দৌড় প্রতিযোগিতা। পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান রুমন, মো. আতিয়ার রহমান রেন্টু এবং শামসুজ্জামান বাবুল।

মধ্যাহ্নভোজ শেষে সাধারণ সম্পাদক সোহেল রেজা মোল্লা সংগঠনের বর্তমান কার্যক্রম ও দৌলতপুর উপজেলার কৃতি সন্তানদের নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এই দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছর এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।

সবশেষে সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন। র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাগরিবের নামাজের পর একরাশ রঙিন স্মৃতি নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বিদায় নেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে  শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম।

কুমিল্লা সালদা কসবা সড়কের বেহাল দশা

ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ নিহত

‎সুন্দরবনে হরিণ শিকারীর পাতা ফাঁদে আটকা পড়েছে বাঘ

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্মী আহত

হিজাব পরে ছবি আপলোড করায় বাজে মন্তব্যের শিকার হলেন প্রভা দিলেন জবাব

রাজধানীতে ১০৮ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতায় জনভোগান্তি চরমে

লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ

সাভারের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা মুরগী হেলাল গ্রেপ্তার

গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত