মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হিজাব পরে ছবি আপলোড করায় বাজে মন্তব্যের শিকার হলেন প্রভা দিলেন জবাব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সাধারণত তিনি মন্তব্যের জবাব না দিলেও, এবার একটি মন্তব্যের কঠোর জবাব দিতে বাধ্য হয়েছেন। কারণ, ওই মন্তব্যটি তার জীবনের পুরনো একটি কালো অধ্যায়কে সামনে এনেছে।

মহিউদ্দিন আল কাদেরী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রভার পুরনো ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে একটি নেতিবাচক মন্তব্য করা হয়।

এর জবাবে প্রভা লিখেছেন, “হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।” প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন অনেকেই।

২৫ আগস্ট প্রভা নারীদের নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি নারীদের নীরব সংগ্রাম, শক্তি এবং সাহসের প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, “তারা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে।” তিনি আরও বলেন, “তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়।”

এদিকে প্রভা এখন অভিনয়ে অনেকটাই কম।

এ বিষয়ে বলছেন, আগের মতো এখন আর গৎবাঁধা কাজ করছি না। বুঝে-শুনে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছি। সংখ্যা না বাড়িয়ে মানে নজর দিচ্ছি। একসময় তো প্রচুর কাজ করেছি তাই এখন হিসেব করে পা ফেলতে চাই। দর্শকদের মনের মধ্যে গেঁথে রাখার মতো কিছু চরিত্র উপহার দিতে চাই যে কাজগুলো আমি না থাকলেও পরবর্তী প্রজম্মের কাছে বাঁচিয়ে রাখবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সুদানের পশ্চিমাঞ্চলীয় ভূমি ধ্বস

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারে বিরুদ্ধে ব্যবস্থা

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

শৈলকুপায় অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক আটক

এনবিএফআই খেলাপি ঋণ ছাড়াল সাড়ে ২৭ হাজার কোটি টাকা

মহাখালী ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকার অনুদান হস্তান্তর

আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, তাতে জামায়াত ইসলামী ১ টা আসন না পেলেও সমস্যা নেই

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন”

ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে