মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জাতীয় সমাবেশ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের প্রতিনিধি দলের সাথে ডিএমপির বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঢাকার বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে আজ ১৫ জুলাই মঙ্গলবার ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ডিএমপি কার্যালয়ে এক সফল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টা থেকে বিকাল ৪:৪৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী প্রচার সম্পাদক জনাব আবদুস সাত্তার সুমন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার ক্রাইমস এন্ড অপারেশন নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম কমিশনার অপারেশনস মোঃ শহিদুল্লাহ সঞ্চালনায় ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন।

এ সময় ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ক্রাইমস এ্যান্ড অপারেশন নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভাশেষে জনাব এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সভার আলোচ্য বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আলমডাঙ্গায় নকল সার অভিযান পর দিন কৃষি কর্মকর্তার হঠাৎ বদলি: কৃষক সমাজে চাঞ্চল্য ও উদ্বেগ

বিএনপিকে ভোট দিতে চায় ৪১.৩০ শতাংশ মানুষ

ঠাকুরগাঁওয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে মির্জা ফখরুলের বার্তা—ভ্রান্ত প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

দর্শনা চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার গোলাম মওলা

সাভারের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা মুরগী হেলাল গ্রেপ্তার

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত

নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।

মশা নয় এটা চিনের গুপ্তচর ড্রোন

পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক