শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

প্রতিবেদক
প্রতিবেদক
এপ্রিল ৩, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ

মোসাদ্দেক হোসেন ,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি লাঘবে হেল্প ডেস্ক স্থাপন করেছে শাখা ছাত্রশিবির।

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত এই হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্র চেনানো, সুপেয় পানি, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।

সরেজমিনে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করে সংগঠনটির নেতাকর্মীরা ফুল, সুপেয় পানি, কলম, খাবার স্যালাইন ও ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ও কক্ষ চিহ্নিত করে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভোগান্তি কমাতে তারা সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের অন্যান্য ছাত্রসংগঠনকেও নিজ নিজ উদ্যোগে সহায়তা কার্যক্রম চালাতে দেখা গেছে।শিক্ষার্থীদের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।

রাজশাহী থেকে আসা এক অভিভাবক সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে এখানের শিক্ষার্থীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলেই বলার সঙ্গে সঙ্গে সেটা পাচ্ছি। প্রচণ্ড গরমে খাবার স্যালাইনসহ সুপেয় পানির যে ব্যবস্থা করা হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা সত্যিই খুব ভালো একটি উদ্যোগ।”

হেল্প ডেস্কের সার্বিক কার্যক্রম নিয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “ছাত্রশিবিরের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা বেশ কিছু আয়োজন করেছি। বিশেষ করে পরীক্ষার্থীদের রুম ও ভবন চিনিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের জন্য খাবার, পানির ব্যবস্থা, চকলেট, টিস্যু এবং কলম রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ফার্মেসি বিভাগের অভিজ্ঞ শিক্ষার্থীদের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও কিছু পড়ার মতো সাহিত্যও রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। এছাড়া মোবাইল ও ব্যাগ নিরাপদে রাখার জন্যও ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা এমন উদ্যোগে বেশ সন্তুষ্ট এবং তাদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পেয়েছি। আমরা আশা করি, আমাদের এই ছোট ছোট সহযোগিতাগুলোর মাধ্যমে সবাই উপকৃত হবেন।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ০১টি চোরাই মিনি ট্রাক উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার।

হল ফি ও সেশন ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

‘বায়োইনফরম্যাটিক্স’-এর উপর ইবিতে ৪ দিনব্যাপী গবেষণা কর্মশালা

শৈলকুপায় রাজনৈতিক অস্থিরতা: বিএনপি নেতা বাবলু মোল্লার বিরুদ্ধে জামায়াত কর্মীদের হুমকি ও হামলার অভিযোগ

নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।

ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রার্থী রুহুল আমিন।

মাদ্রাসা শিক্ষার ব্র্যান্ডিং ক্রাইসিস: পিএসসির সার্কুলারে এবারও ফাজিল ডিগ্রির নাম নেই

প্রধান বিচারপ্রতি হলেন জুবায়ের রহমান চৌধুরী।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অত্যাবশ্যক