রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভূঞাপুরে শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
শীতের প্রকোপ বাড়তে শুরু করায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মতোভাবে বেড়েছে। শীত আসতেই উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় লেপ-তোষক তৈরির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে।
সরেজমিনে ভূঞাপুর বাজার, গোবিন্দাসী, নিকরাইল, ফলদা ও নলিন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, শীতের প্রস্তুতি নিতে সাধারণ মানুষ নতুন লেপ-তোষক তৈরি ও পুরোনো লেপ-তোষক পুনর্নির্মাণের জন্য কারিগরদের কাছে ভিড় করছেন।
কারিগররা জানান, নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই লেপ-তোষকের অর্ডার বাড়তে শুরু করে। বর্তমানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেও অর্ডার সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে নতুন তুলা দিয়ে লেপ তৈরি ও পুরোনো লেপ-তোষক সংস্কারের চাহিদা বেশি।
স্থানীয়রা জানান, পৌষ ও মাঘ মাসের কনকনে শীতের কথা মাথায় রেখেই আগেভাগে লেপ-তোষক প্রস্তুত করছেন তারা। ফলে প্রতিটি বাজারেই কারিগরদের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাড়তি চাহিদা সামাল দিতে অনেক কারিগর অতিরিক্ত মজুরও নিয়োগ করেছেন।
কারিগররা আরও বলেন, তুলা, কাপড় ও শ্রমমূল্য কিছুটা বেড়েছে। তবুও প্রয়োজনের তাগিদে মানুষ লেপ-তোষক তৈরি করছেন। শীত যত বাড়বে, কাজের চাপ ততই বাড়বে বলে তারা আশাবাদী।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছর শীত মৌসুম এলেই লেপ-তোষকের বাজারে জমজমাট বেচাকেনা শুরু হয়। তবে বছরের অন্যান্য সময়ে এ ব্যবসায় তেমন ক্রেতা পাওয়া যায় না।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ডিএমপির ব্রিফ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে, ১১ জন গ্রেপ্তার

কলেজছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর: দু’ছাত্রদল নেতা বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

পেকুয়ায় ছাত্রদলের বনভোজন ও মিলনমেলা

নারী লোভী রাশেদুর রহমান বাপ্পির থেকে নিরাপদ না তার দপ্তরের নারী কর্মীরা

সিলেট মহানগরীর উদ্যােগে এফডিইবি এর গৌরবোজ্জল ২৮ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

সাংবাদিকদের সংগঠন কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়া সুলেমান।

কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান

দেওয়ালে পিট ঠেকে গেলে যে আমল করবেন

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য