মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বল ফিল্ড থেকে এ মিছিলটি শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল ফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।

আনন্দ মিছিলের আগে এক পথসভায় আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়। #

প্রেরক : মো.মনির হোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:-২৩/১২/২৫।
মোবা:- ০১৮৩৫ ০১৯৪৩১

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইবিতে আইন বিভাগের ‘বিজয় উৎসব’

ডাকসু নির্বাচনে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেন বহিষ্কার

নিউইয়র্কে হামলা, আ.লীগের বিচারসহ তিন দাবি এনসিপির

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদককে দুই সেমিস্টার বহিষ্কার

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান পিনাকীর

কুমিল্লায় আলোচিত ধর্ষণের দ্বায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে।

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোওলানা বেলাল উদ্দিন