রবিবার , ২৯ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুমিল্লায় আলোচিত ধর্ষণের দ্বায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ধর্ষণের মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও চারজনকে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—অনিক, সুমন, রমজান ও বাবু। তারা সবাই মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাচকিত্তা গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুন রাতে এক প্রবাসীর স্ত্রী হোমনা থেকে বাবার বাড়ি মুরাদনগরের পাচকিত্তা গ্রামে বেড়াতে আসেন। সে রাতে শহিদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। তখন আশপাশের কয়েকজন সেখানে এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখে মোবাইলে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়ে ফজর আলী পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী নারী নিজেই মুরাদনগর থানায় মামলা করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, ধর্ষণের মামলার পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অত্যাবশ্যক

সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ বোর্ডের দাবি ইবি ছাত্রদলের

নির্বাচন সামনে রেখে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের নিরাপত্তা তৎপরতা জোরদার

শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

জুমার দিনে আমল ও ফজিলত

আলমডাঙ্গায় নকল সার অভিযান পর দিন কৃষি কর্মকর্তার হঠাৎ বদলি: কৃষক সমাজে চাঞ্চল্য ও উদ্বেগ

হাইওয়েতে ১০৪৩ ডাকাত

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহ মহানগর শিবিরের বিক্ষোভে হাদি হত্যার বিচার প্রতিবাদ

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক