বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘাটাইলে বনের সীমানায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের সন্নিকটে স্থাপিত একটি অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে মো. মনিরুজ্জামান (৩৮), পিতা—মো. সোলায়মান নামীয় এক ব্যক্তিকে করাতকল (লাইসেন্স ও নবায়ন) বিধিমালা, ২০১২-এর ১২ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অবৈধ করাতকলটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয় এবং সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল The Forest Act, 1927 অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা জনাব মো. সাব্বির হোসাইন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের প্যাট্রোল দলের সদস্যরা এবং ঘাটাইল থানার আওতাধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্র জানায়, বন উজাড় রোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

ফকিরহাটে সূর্যের দেখা নেই, তীব্র শীতে বিপর্যস্ত

ইকসুর রোডম্যাপ প্রকাশসহ ১৫ দফা দাবি ইবি সংস্কার আন্দোলনের

টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, নিহত ১৪

ঢাবিতে হচ্ছে চীন-বাংলাদেশ মৈত্রী হল, থাকতে পারবেন ৫ হাজার ছাত্রী

নির্বাচন সামনে রেখে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের নিরাপত্তা তৎপরতা জোরদার

জুলাই সনদের ভিত্তিতে পিআরে নির্বাচন হতেই হবে

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিতে জহির রায়হান ছাত্রাবাসে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ

মাদ্রাসা শিক্ষার ব্র্যান্ডিং ক্রাইসিস: পিএসসির সার্কুলারে এবারও ফাজিল ডিগ্রির নাম নেই