শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

বছরজুড়ে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-কে আল্লাহ তাআলা গোটা মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। তিনি গোটা মানবজাতিতিনি বলেন, মহান আল্লাহ নবী করিম (সা.)-এর উপর সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কুরআন নাজিল করেছেন। পবিত্র কুরআনের বাস্তব প্রতিফলনই রাসূলুল্লাহ (সা.)-এর জীবন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।

তিনি আরও বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে তার আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। রাসূলুল্লাহ (সা:)-কে খতিতভাবে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কারো জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না।

তাই সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, যুক্তিনিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় মানুষের সামনে তা তুলে ধরা এবং বাস্তব জীবনে তা অনুসরণ করা প্রতিটি মুসলমানের অবশ্য দায়িত্ব। এ আলোচনা কোনো বিশেষ দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে চালাতে হবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন করি, তা নিয়ে আলোচনা করি এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই।

র জন্য রাহমাতুল্লিল আ’লামীন। তার প্রদর্শিত আদর্শই বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এবং মানবজাতির মুক্তি ও কল্যাণের নিশ্চয়তা

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নরসিংদীতে ৪৬ জন জমা দিয়েছেন মনোনয়ন পত্র

কুয়েটে নিজের স্বার্থে যায়নি দলের স্বার্থে গেছিলো মাহবুবের স্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

বাগেরহাটের দুই ও তিন নং আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত

হরতালের ঢাক আওয়ামী লীগের জনজীবনে নেই হরতালের কোন প্রভাব।সবকিছুই স্বাভাবিক চলছে

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

“হ্যাভ আ প্ল্যান” তারেক রহমানের ১৬ মিনিটের ভাষণে ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার ইঙ্গিত

পাহাড়ে সেনা ও বাঙালি হত্যায় নিরব ভারতপন্থি বুদ্ধিজীবীরা

বিএনপি নেতার বাড়ি থেকে ক’ক’টে’ল উদ্ধার, ১৫ দিনেও হয়নি মা’ম’লা