বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফের দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি //

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এম বাবু (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির একটি টহল দল অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে এম বাবুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সরকার গাছি আশ্রম এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। বুধবার বিকেলের বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিকেল পর্যন্ত কোন ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করা হয়নি। থানায় হস্তান্তর করার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। এর আগে নভেম্বরে ২২ তারিখ জামালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ওপেনদার (৩০) নামে এক ভারতীয় যুবককে আটক আটক করে। বিজিবি সুত্রে জানায়, দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ক্যাম্পপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর নাম ওপেনদার এবং বাড়ি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামে বলে জানান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

ভারতের সঙ্গে সম্পর্কে বিএনপির নীতি কী হবে, প্রশ্নে যা বললেন তারেক রহমান

কত ভোট কাস্টিং হয়েছে চাকসুতে

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় নিহত ৫

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জাকসুতে ভিপি জিএস এজিএস পদে এগিয়ে আছে যারা

সুদানের পশ্চিমাঞ্চলীয় ভূমি ধ্বস

নারীদের বিবস্ত্র করার হুমকি ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী গণমাধ্যম পোর্টাল বিনা নোটিসে বন্ধ হবে