শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাদির আত্মার মাগফেরাত কামনায় ইবিতে দোয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে জুলাই বিপ্লবী শহিদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, শহিদ ওসমান হাদি মুক্তি ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আমরা দোয়া করছি, যেন তার আজাদীর আন্দোলনকে সামনে এগিয়ে নিতে পারি। তিনি জীবদ্দশায় বলেছিলেন, তাকে হত্যা করা হলে যেন খুনিদের বিচার নিশ্চিত করা হয়। বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান। পরদিন ১৯ ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয় এবং ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় তাকে দাফন করা হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

অক্টোবর মাসে দেশের ১৫০ উপজেলা স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে আট সদস্যের কমিটি

বিএনপি ছাড়লেন শাহ্ নূরুল কবীর শাহিন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন উদ্বেগজনক: মির্জা ফখরুল

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে দলগুলো: প্রেস সচিব

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ

চাকসু নির্বাচনে অংশ নিবে কিনা ভেবে দেখবে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সারজিস আলমের শ্বশুর হলেন হাইকোর্ট এর বিচারপতি

ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ইসরায়েল আগ্রাসনের প্রতি নিন্দা জামাতের