শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

উচাখিলায় ‘আলোর অনির্বাণ’-এর ওপেন বুক এক্সাম ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

মিয়া সুলেমান, ইশ্বরগঞ্জ প্রতিনিধি:
মরহুম শাফি উদ্দিন আহমেদ স্যারের স্মরণে “আলোর অনির্বাণ”-এর আয়োজনে ওপেন বুক এক্সাম ২০২৫, সিজন-৫-এর পুরস্কার বিতরণী, নবীন সদস্য বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের আইসিটি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। এছাড়া “আলোর অনির্বাণ”-এর পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। আয়োজকরা জানান, এ বছর বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৫০-এর বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশিষ্ট অভিনেতা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হুমায়ুন কবীর, চেয়ারম্যান, এইচ কেএফ রিয়েল এস্টেট লিমিটেড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সাকির হোসেন, উপাধ্যক্ষ, সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ; জয়নুল আবেদীন মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড; ড. শওকত আহম্মেদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ; রোকসানা নার্গিস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ওয়ালীউল্লাহ ইয়াহিয়া, প্রভাষক (পৌরনীতি), উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন আব্দুল্লাহ আল ফয়সাল, মুখপাত্র, আলোর অনির্বাণ। সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মানিক, সিইও, পারফেক্ট ট্রেড ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাইসুল ইসলাম রাসেল, প্রভাষক, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ; আলমগীর কবির, প্রতিষ্ঠাতা পরিচালক, লুসিয়াস লার্নিং একাডেমি; সাখাওয়াত উল্লাহ সাকী, কৃষি অনুষদ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং সানজানা তাসনিম প্রমি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

বক্তারা বলেন, মরহুম শাফি উদ্দিন আহমেদ স্যারের স্মরণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মেধা ও নৈতিকতার চর্চা আরও বেগবান হবে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুর-৩ এ কৃষকের পাশে দাঁড়াতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান

কুমারখালীতে জামায়াতে ইসলামীর আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মণ্ডল

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

মহিপুরে ড্যাফোডিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: অসুস্থ একাধিক শিক্ষার্থী

অন্নদা স্কুলের ১৫০ বছর পূর্তিতে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মিলনমেলা

‎ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু

অক্টোবর মাসে দেশের ১৫০ উপজেলা স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান পিনাকীর

জুলাই হত্যাকান্ড আমি নিজেই ঘটিয়েছি :চৌধুরী আব্দুল্লাহ আল মামুন