মামুনুর রশিদ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেডসহ ওবায়দুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানিয়েছেন, উপজেলার পশ্চিম আলগী সাকিনস্থ ঝাটুরদিয়া টু হরিরহাট বাজার এলাকার ফিরোজ মাতুব্বরের বাড়ীর সামনের পাকা রাস্তায় মাদকদ্রব্য কারবারিদের একটি চালান গোপনে কে বা কারা পাচার করছে। এমন খবরের ভিত্তিতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ মিজানুর রহমান-পিপিএম ও এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানকালে মাদক কারবারি ওবায়দুরকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতেন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওবায়দুর পশ্চিম আলগীর মৃত আমির আলীর ছেলে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ



















