রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থানের অগ্রসৈনিক, ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই এ মামলার চার্জশিট দাখিল করা হবে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। তিনি ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক দলে আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দানাজপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান, উদ্ধার ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

বিএনপিকে ভোট দিতে চায় ৪১.৩০ শতাংশ মানুষ

টাঙ্গাইলের যৌন পল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

দেওয়ালে পিট ঠেকে গেলে যে আমল করবেন

আওয়ামীলীগ নিয়ে পোস্ট: ইবির এক শিক্ষার্থী থানায় সোপর্দ

শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি

বান্ধবীকে কোলে বসিয়ে ঘুরতে যাওয়া যুগলকে ৭৫ হাজার টাকা জরিমানা করলো পুলিশ

গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি: তারেক রহমান

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ