রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট ও গণভোটের প্রচার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

মেহেরপুর থেকে :- নিজস্ব প্রতিনিধি :- মো: আব্দুর রহমান।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে একযোগে তিন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে ভোট কেন্দ্র পরিদর্শন ও আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
রোববার (আজ) জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর ও গাংনী উপজেলায় পৃথক পৃথক স্থানে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: হাবিবুর রহমান ও মিজ জয়া ধর মুমু’র নেতৃত্বে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রচার কার্যক্রম চালানো হয়।
অন্যদিকে, গাংনী উপজেলায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: নাবিদ হোসেন-এর নেতৃত্বে হেমায়েতপুর বাজার, মানিকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলটাকা ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করা হয় এবং ভোটারদের গণভোট সম্পর্কে অবহিত করা হয়।

মেহেরপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া জাহান ঝুরকা’র নেতৃত্বে শহরের বিভিন্ন চায়ের দোকান ও জনসমাগমস্থল থেকে আচরণবিধি লঙ্ঘনকারী ছবি, ফেস্টুন ও ব্যানার অপসারণ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনেক মানুষ এখনো গণভোট সম্পর্কে পর্যাপ্তভাবে জানেন না। সে কারণে মাঠ পর্যায়ে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সামনে আরও কঠোর অবস্থানে যাবে প্রশাসন। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুরে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি বিভাগের কঠোর তৎপরতা অবৈধ পাচার রোধে জব্দ ৪০ বস্তা ইউরিয়া।

জামায়াত কার্যালয়ে হামলার এক যুগ পর দেড়শ আসামি

পলাশবাড়ীতে ৩য় বারের মতো পুত্রবধূর হাতে নির্যাতিত বৃদ্ধ শ্বশুর শাশুড়ী…

চীনের যুবকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম।অতঃপর চীনা যুবক এখন কুষ্টিয়া

একযুগে সড়কে ঝরল লক্ষাধিক প্রাণ, আহত দেড় লাখ

নিখোঁজ সুফিয়া বেগমের সন্ধান চাই

শহীদ ওসমান হাদির স্মরণে গোবিপ্রবি শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

হাদি হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিবাদী দোসর অপসারণের দাবিতে উত্তরা উত্তাল

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’: আন্তোনিও গুতেরেস