সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ

আব্দুর রাজ্জাক বাপ্পী ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়ন পত্র জমা দেন মির্জা ফখরুল।

মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই – এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারি তবে নিশ্চয়ই এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা; আমাদের আর্থ সামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিল কর্মকান্ডকে বৃদ্ধি করা। এছাড়াও মানুষের কর্মসংস্থানকে সৃষ্টি করা এই বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব আরোপ করবো। এর পাশাপাশি কৃষকদের যেসব সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা করবো।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন ও অনুরোধ থাকবে – আপনারা দয়াকরে এই অঞ্চলে পূর্বে আমাকে যেভাবে সমর্থণ দিয়েছেন এখনো সেইভাবে সমর্থণ দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তন্মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন,ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১জন মনোনয়ন পত্র গ্রহন করেছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ইউটিউব

টানা বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দর এলাকায় হাঁটু পানি

সরকার গঠনে এগিয়ে কোন দল, জরিপে যা জানা গেল

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র সহ ৩জন গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিলো হামাস

নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চাওয়া সব দলই প্রাথমিক বাচাইয়ে ফেল

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৫ জন আসামি গ্রেফতার।

সিলেটে দশ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ- ডা. শফিকুর রহমান