সোমবার , ৭ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ইউটিউব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ণ

বর্তমানে অনেকেরই ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে। সেখানে তারা নানা ধরনের কনটেন্ট তৈরি করে প্রকাশ করে থাকেন। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং অনেকের জন্য তা পরিণত হয়েছে স্থায়ী আয়ের উৎসে। কেউ কেউ ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। শুধু আয়ই নয়, অনেকে আবার হয়ে উঠেছেন পরিচিত মুখ বা তারকা।

ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চালু করছে নতুন একটি নিয়ম, যা কনটেন্ট ত্রিয়েটরদের জন্য দুঃসংবাদ। নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ইউটিউবার তাদের পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে সেই ভিডিও থেকে আর আয় করতে পারবেন না।

আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই পরিবর্তন কার্যকর করতে যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। মূলত যারা মানসম্মত কনটেন্ট তৈরি করছেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করতেই ইউটিউব এই নীতিমালা চালু করছে।

অনেক ইউটিউবারই তাদের আগের প্রকাশিত ভিডিও নতুন করে আপলোড করে চ্যানেল থেকে অনৈতিকভাবে আয় করে যাচ্ছেন। শুধু তাই নয়, সম্প্রতি এমন ঘটনাও সামনে এসেছে, যেখানে কিছু ইউটিউবার অন্যের তৈরি কনটেন্ট বা এআই-নির্ভর ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে আয় করছেন। এতে প্ল্যাটফর্মে নকল ও অনুপযুক্ত কনটেন্টের পরিমাণ বাড়ছে, যা ইউটিউবের মান ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না: তাসনিম জারা

সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে

ইবিতে ছেলে শিক্ষার্থীদের বোরকা-হিজাব পরে নাচের ঘটনায় নিন্দা

‎সুন্দরবনে অপহৃত ৩ পর্যটক উদ্ধার, আটক ৬

দেশজুড়ে দশটি ভোটের গাড়ি, দৌলতপুরে চালিয়েছে সচেতনতামূলক প্রচারণা:

ইউরোপে এক বছরে গরমে ৬২ হাজার মানুষের মৃত্যু

‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা পলিটেকনিকের ৬ রোভার

ঢাকার বুকে একখণ্ড দৌলতপুর: তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন।

ডিএমপির ব্রিফ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে, ১১ জন গ্রেপ্তার