সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভাঙ্গায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ


মামুনুর রশিদ ভাঙ্গা ফরিদপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান ও জামায়াত ইসলামী তথা ১২ দলীয় জোটের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দিয়েছেন।
জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার হোসনূল-অরা তীন সোফিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাচন কমিশন থেকে জারিকৃত নির্দেশনা মোতাবেক কোন প্রার্থীর সাথে পাঁচজনের অধিক কেউ মনোনয়ন দাখিলে উপস্থিত থাকতে পারবে না সেই ধারাবাহিকতায় বিএনপির প্রার্থীর সাথে বেগম জিয়ার সাবেক উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আশরাফ নাননু, একে কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও ১২ দলীয় জোটের পক্ষে মাওলানা সরোয়ার হোসাইন বিকেল তিনটা ৪০ মিনিটে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামায়াত ইসলামী নেতাসহ ভাঙ্গা পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেন ও এনসিপির সমন্বয়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত