রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নড়াইলের ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা রামিম গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে। বিগত আমলে চাঁদাবাজি, বিরোধী দলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের ঘটনায় অভিযুক্ত তিনি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান৷ রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও জানা গেছে, আওয়ামীলীগের আমলে রামিম রহমান বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এছাড়াও শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হকসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত এই রামিম রহমান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কলেজছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর: দু’ছাত্রদল নেতা বহিষ্কার

ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল

সেই হিন্দু ২ বোনের ইসলাম ধর্ম গ্রহণের সত্যতা পেল পুলিশ সদর দপ্তর

ইবি ল্যাবরেটরি কলেজে পাশের হার ৩০.৭৭, নেই জিপিএ-৫

এবার মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎকারের সেই ছবি প্রকাশ করল ‘এই সময়’

ফজলুর রহমান কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ছাত্রী সংস্থা

ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির অনুষ্ঠানে অতিথি আমির হামজা ও আফজাল হোসাইন

আ.লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে: মঞ্জু

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা

বিধবার ঘুরে মাদক সেবন বিএনপি নেতা বহিষ্কার