সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সরকারি বিভিন্ন অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ, পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলা এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে কার্যকর সংলাপ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং স্থানীয় পেশাজীবী জনসংগঠনের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর গ্রীন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দিক, সাধারণ সম্পাদক এস.এম জান্নাতুল নাঈম, গ্রীন কোয়ালিশনের সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বারসিকের কর্মকর্তাবৃন্দ।

সংলাপ ও মতবিনিময় পর্বে সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তর থেকে কী ধরনের সেবা প্রদান করা হয়, জনগণ কীভাবে ও কোন মাধ্যমে এসব সেবা পেতে পারেন, সেবাদানে বিদ্যমান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি তারা জনগোষ্ঠীর সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় এ সময় অংশগ্রহণকারী পেশাজীবী ও জনসংগঠনের প্রতিনিধিরা জানান, সরকারি সেবা সম্পর্কে তারা এখনো পর্যাপ্তভাবে অবগত নন। তারা বলেন, সরকারি সকল সেবা পাওয়ার অধিকার জনগণের রয়েছে। এজন্য সরকারি সেবা কেমন হওয়া উচিত—তা নির্ধারণে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং সকল সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।

ছবি- শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

রনজিৎ বর্মন
তাং-২৯.১২.২৫
মোবা-০১৭১২৪৪৮৯৬০

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

খাগড়াছড়িত রিজিওনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান।

আমীরে জামায়াতের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা সালদা কসবা সড়কের বেহাল দশা

সুনামগঞ্জে মাওলানা মুশতাক হত্যা মামলার তদন্তে ধীরগতির অভিযোগ

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু

তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন: জাহিদ হোসেন

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ওলামা জনতা ঐক্য পরিষদের

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অক্টোবর মাসে দেশের ১৫০ উপজেলা স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা