সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে প্রথম মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান। দুপুর ১টা ৩০ মিনিটে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার, বিকাল ৪টা ৩০ মিনিটে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং বিকাল ৫টায় বিএনপির শার্শা উপজেলা সভাপতি মোঃ আবুল হাসান জহির মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী বখতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-১ (শার্শা) আসনটি শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।#
প্রেরক:-
মো,মনির হোসেন,
বেনাপোল প্রতিনিধি যশোর
তারিখ:-২৯/১২/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আগামী সংসদ নির্বাচনে সকল প্রবাসীরা ভোট দিতে চায়

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক।

রানীশংকৈল শিবদিঘী বাজারে প্রশাসনের নজরদারি, রমজানে বাজার স্থিতিশীল রাখতে সতর্কবার্তা

কাউকে জেতাতে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না

ছাত্রজীবনে টাকা উপার্জন করার কৌশল

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

দৌলতপুরে সাবেক এমপি বাচ্চু মোল্লার মনোনয়ন ফরম সংগ্রহ: সুসংহত হচ্ছে ধানের শীষের মাঠ