বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে বড় অনুমোদন, অন্তর্ভুক্ত ১,০৪,৩৪৪ শিক্ষার্থী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমের আওতায় গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় আসা ১,০৪,৩৪৪ জন নতুন শিক্ষার্থী এবং বিদ্যমান সুবিধাভোগী শিক্ষার্থীদের হালনাগাদকৃত তথ্য অন্তর্ভুক্ত করে পে-রোল প্রস্তুতির পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুমোদন প্রদান করা হয়েছে

কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অনুমোদনের ফলে দ্রুতই উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের নির্ধারিত একাউন্টে প্রদান কার্যক্রম শুরু করার পথ সুগম হলো। পাশাপাশি শিক্ষা উপকরণ ক্রয় সহায়তাও কার্যক্রমের আওতায় বাস্তবায়ন করা হবে।

এই উদ্যোগ কারিগরি শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - ধর্ম