শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিতে জহির রায়হান ছাত্রাবাসে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

আরমান খান ছামির | ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে, আর রোগমুক্ত জীবনযাপনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জহির রায়হান ছাত্রাবাসে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণকাজ চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্ধারিত নকশা অনুযায়ী কোর্টটির নির্মাণকাজ এগিয়ে চলছে। কাজ সম্পন্ন হলে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা অবসর সময়ে স্বাস্থ্যসম্মত বিনোদন ও নিয়মিত শরীরচর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সতেজতা বজায় রাখতে সহায়ক হবে।

এ বিষয়ে জহির রায়হান ছাত্রাবাসের হোস্টেল সুপার হাফিজ আল আসাদ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে মনোযোগ ও স্মরণশক্তি প্রখর হয়। এটি পড়াশোনার একঘেয়েমি ও মানসিক চাপ দূর করে শিক্ষার্থীদের আরও উৎসাহের সঙ্গে পাঠে মনোনিবেশ করতে সহায়তা করে। এসব বিষয় বিবেচনায় নিয়েই জহির রায়হান ছাত্রাবাসের সকল শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকশিত হয়। পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের ফলে ঘুমের মান উন্নত হয়, যা শিক্ষার্থীদের পরদিনের ক্লাসে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের সুস্থ ও সুশৃঙ্খল জীবনধারা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করা হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

হাইওয়েতে ১০৪৩ ডাকাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প/দত্যাগসহ সাত দ/ফা দাবিতে আ/মরণ অ/নশন শুরুর দুই ঘণ্টা পর খাবার দোকানে বসেছেন জশদ জাকির। তিনি বিশ্ববিদ্যালয় শাখা বি/প্লবী ছাত্র মৈত্রীর সভাপতি।

জুলাই সনদের ভিত্তিতে পিআরে নির্বাচন হতেই হবে

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ৩ প্রার্থীরপক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নেয়, জনপ্রতিনিধি হয় অথচ ভোটের পর খোঁজ পাওয়া যায় না : আফজাল হোসাইন

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত ইসলামির নেতা

কুষ্টিয়ার চার আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল,আপিল করার সিদ্ধান্ত ।

আন্তর্জাতিক সম্মেলনে প্রথম ইবি গবেষক দল