রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

সালমান হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি

আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ‘ Smart Nanomaterial’s: Where Medicine, Energy, Material Science & AI Converge শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির ন্যাচারাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মধ্যে শিক্ষা ও গবেষণায় প্রো-অ্যাক্টিভনেস ও নেটওয়ার্কিং বজায় রাখতে পারলে ন্যানোম্যাটেরিয়ালস এর মতো আধুনিক সব প্রযুক্তি আয়ত্বে আনা সম্ভব।

এ সময় তিনি আরও বলেন, ব্রেইন ড্রেইন হওয়াটা ব্রেইন ড্যামেজ হওয়ার থেকে উত্তম। কেননা এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদেশে মেধাচর্চা করে তা দেশের কল্যাণে কাজে লাগাতে পারবে। আমরা চেষ্টা করছি যারা বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা গবেষণাগারে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে যেনো তাদেরকে এদেশে এনে যথোপযুক্ত সম্মান দিয়ে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়। অতীতের তুলনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংখ্যা বৃদ্ধিতে বর্তমান প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে।

কি-নোট স্পিকার অধ্যাপক ড. জামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামনে স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ক অভিজ্ঞতালব্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যেতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি যুগোপযোগী এই প্রশিক্ষণে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইবিতে হাদির গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল

যাত্রাবাড়ীতে ৪ আগস্ট পুলিশের সঙ্গে আওয়ামীরাও সশস্ত্র হামলা চালায়

নিরাপদ অভিবাসন ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কুষ্টিয়া-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী বাচ্চু মোল্লা: প্রতীক বরাদ্দসহ দলীয় মনোনয়ন সংগ্রহ

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

আন্ত:বিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় ইবি ৩য়

ভিকারুননিসা নূন স্কুলে হিজাব পরে আসায় ক্লাস থেকে বের করে দিলো ২২ শিক্ষার্থীকে

বাংলাদেশ–হংকং: ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ, লিটনের ফিফটি, ছক্কার রেকর্ড

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান পিনাকীর

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের নামকরণ ‘আব্দুল হাই স্যার সড়ক’