আলী হোসেনঃ জনগণ দুঃশাসনের বিরুদ্ধে গণভোট দিয়েছে, গণভোট বিজয় হয়েছে কিন্তু জনগণের এ-ই বিজয় এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার জনগণের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসন -শোষণ করতে চাচ্ছে। এ-ই জন্য জনদূর্ভোগ বেড়ে গিয়েছে। আমরা জনগণের রায় বাস্তবায়নের জন্য, জনদূর্ভোগ লাঘবের জন্য কাজ করছি, জনগণের অধিকার আদায়ের লড়াই চলছে, চলবে।
২০ ই জুন শনিবার বেলা ২ টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ১১ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌর জামায়াতে ইসলামী এক প্রস্তুতি সভায় উপরোক্ত কথা বলেন, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি, পৌর সভার মেয়র প্রার্থী, জামায়াত নেতা এ্যাডঃ রবিউল ইসলাম।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামছুদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ২০ ই জুনের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে , সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে সার্কিট হাউস মাঠে উপস্থিত হতে হবে। মনে রাখতে হবে, দুঃশাসনের একটা যুগের অবসান হয়েছে ; নতুন আরেকটা দুঃশাসন জাতির ঘাড়ে চেপে বসতে না পারে সে-ই জন্য সতর্ক থাকতে হবে।
পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, সাবেক ছাত্রনেতা ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পৌর সহকারী সেক্রেটারি মোঃ আকমল মোল্লা, রাজনৈতিক সেক্রেটারি মোতালেব হোসেন, যুব সেক্রেটারি মোঃ মাসুদ রানা, ওলামা নেতা মাওলানা মনোয়ার হোসেন, সমাজকল্যাণ সেক্রেটারি ইমাম হাসান রজব সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থীরা।
দলীয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কুমারখালী উপজেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় পৌর জামায়াত প্রস্তুতি সভার আয়োজন করে।

















