বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাসনাত- সারজিস আলমকে ক্ষমা চাওয়া আল্টিমেটাম দিল কারিগরি আন্দোলনের নেতারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর প্রতি সমর্থন জানাতে গিয়ে ‘কোটা’ শব্দ ব্যবহার করেছেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের দাবি ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন। সংগঠনটির দাবি, এসব বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং বিভ্রান্তিকর।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, উপ-সহকারী প্রকৌশলী পদ দশম গ্রেডে একটি বিশেষায়িত পদ, এটি কোনো কোটা নয়। এখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চান, তবে দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্টের’ উদ্যোগে ৬০ জনকে বৃত্তি প্রদান

ঘাটাইলে বনের সীমানায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট

আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ নিহত

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোওলানা বেলাল উদ্দিন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিডি মেঘনা নিউজের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোর আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

শৈলকুপায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে আওয়ামীলীগ নেতা আটক

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার