শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোর আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:- যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯ -এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের লিয়াকত আলীর ছেলের সাথে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের মেয়ে আনিকা সরকারের ফেসবুকে পরিচয় হয়। এরপর তারা বিয়ে করেন।
বর্তমানে তারা যশোর সদরের পুলেরহাটের একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। বিয়ের কয়েক মাস পার হতেই আনিকা জানতে পারেন আসাদুজ্জামান একজন মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সংসারে অশান্তি করতে থাকে। আনিকাকে মারধরও করা হতো। আইনজীবী আনিকা সরকার জানান,
বৃহস্পতিবার ৮জানুয়ারি সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। দুইজন পুলিশ সদস্য তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের জরুরি বিভাগের ডা. রাহুল ঘোষ জানান, আনিকা সরকারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, যশোর জজ আদালতের আইনজীবী আনিকা সরকারকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তার স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইউরোপে এক বছরে গরমে ৬২ হাজার মানুষের মৃত্যু

রবি ঠাকুরের এলাকায় শীতবস্ত্র বিতরণ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি জসিম গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন বিদ্যাপীঠ ‘মাউন্টেন আইডিয়াল স্কুল’-এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন

‎মোংলা বন্দরে আমদানিকারকের মামলায় ‘বিদেশি জাহাজ’ আটক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ

ময়মনসিংহে রেলস্টেশনসংলগ্ন ভাসমান পরিবারের পুনর্বাসনে শিক্ষার্থীদের উদ্যোগ, অতীতের ‘ব্যবহার’ ও বঞ্চনার অভিযোগ