সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হত্যার শিকার ৯, গায়েবি মামলায় ১১ হাজার নেতাকর্মীকে হয়রানি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

আকরাম হোসেন, মানিকগঞ্জ

স্বাধীনতা-পরবর্তী সময়ে মানিকগঞ্জ জেলাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০০৮ সাল থেকে জেলার একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে যায় আওয়ামী লীগের হাতে। এরপর থেকেই ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী দল তথা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ নেতাকর্মী ও দলীয় পুলিশের হাতে হত্যার শিকার হন অন্তত নয়জন। এছাড়া আহত হয়েছেন অসংখ্য মানুষ। আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। এই সময়ে জেলার মোট ২৫১টি রাজনৈতিক গায়েবি মামলায় হয়রানির শিকার হন বিএনপি-জামায়াতের প্রায় ১১ হাজার নেতাকর্মী।

মামলার ঘানি টেনে অনেকেই নিঃস্ব। অনেকেই বাড়িতে ঘুমাতে পারতেন না। জাতীয় নির্বাচনের সময়টাতে বিএনপি-জামায়াতের পরিবারগুলো হয়ে পড়ত পুরুষশূন্য। এছাড়া জেলাজুড়ে আওয়ামী নেতাকর্মীদের লুটপাট, গ্রুপভিত্তিক চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহালের নিয়ন্ত্রণসহ পরিবহন সেক্টরের ব্যাপক চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সব শ্রেণি-পেশার মানুষ। কিন্তু এত নির্যাতন-নিপীড়নের স্বীকার হলেও মানুষের ছিল না বাক ও মতপ্রকাশের স্বাধীনতা। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই নেমে আসত হামলা-মামলার খড়্গ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের অপসারণের জোরালো দাবি

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ০১টি চোরাই মিনি ট্রাক উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার।

ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই : সেনা সদরদপ্তর

বাবার লাশ ১৯ ঘণ্টা রেখে জমি দলিল, এরপর দাফন

পুশিলের গুলিতে লাশ হলে পোশাক শ্রমিক

কুমিল্লায় আলোচিত ধর্ষণের দ্বায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি ঘোষণা

ঢাকায় বিসিএস পরীক্ষা, ইবি শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চায় ছাত্রশিবির

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশ ৪৪ ভারত ৮৭