সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই : সেনা সদরদপ্তর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনাসদর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ানো হচ্ছে। এটা বন্ধ করতে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কি না এবং আগামীকাল (মঙ্গলবার) ডাকসুর ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে প্রশ্ন করা হলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থন্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা অংশ নিচ্ছে আমরা তাদের সবার মঙ্গল কামনা করি। এই নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র চর্চা চাই এবং নির্বাচনের চর্চা হোক আমরা এটাই চাই।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের আদেশ প্রধান উপদেষ্টার

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক

উচাখিলায় ‘আলোর অনির্বাণ’-এর ওপেন বুক এক্সাম ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

সেবায় ব্রতে চাকরি-এই শ্লোগানে লালমনিরহাট জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), জুন ২০২৫ খ্রি. পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন।

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ভারতকে বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হচ্ছে : মৎস্য উপদেষ্টা

চুপিসারে বাগদান সেরে সৌদি উড়াল দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ।

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র সহ ৩জন গ্রেপ্তার

পান্টিতে জামায়াতের গণ-মিছিল গণ-জমায়েতে পরিণত

নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি নাহিদের